
যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলার সম্মুখীন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়াসহ অর্থ কেলেঙ্কারির একাধিক মামলায় আজ সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিচার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
অবৈধ সম্পদ ও যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প বিপুল অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলসকে প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন বলে দাবি করেছেন।
মাইকেল কোহেন শুরুতে এ দাবি অস্বীকার করে বলেন, স্টর্মি ড্যানিয়েলসকে তিনি নিজে থেকেই টাকা দিয়েছিলেন। ঘুষের টাকা ট্রাম্প দেননি। পরে অবশ্য আদালতে কোহেন তাঁর আগের কথার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেন, ট্রাম্পের আদেশেই টাকাটা দিয়েছিলেন তিনি।
তবে ঘুষ দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে শুরুতে দাবি করেন ট্রাম্প। ব্যবসায়িক হিসেবে তিনি দেখান যে কোহেনকে আইনি সহায়তার ফি হিসাবে এই অর্থ দিয়েছেন। এরপর ২০১৮ সালে ট্রাম্প স্বীকার করেন যে ড্যানিয়েলসকে দেওয়া টাকা কোহেনকে পরিশোধ করেছেন তিনি।
আরেকটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্লেমেট অব দ্য ইয়ার কারেন ম্যাকডোগালের দাবি, ট্রাম্পের সঙ্গে তাঁর এক মাস ধরে সম্পর্ক চলছিল। একজন ট্যাবলয়েড প্রকাশক তাঁকে ১ কোটি ৫০ লাখ ডলার দিয়ে তাঁর গল্পের স্বত্ব কিনে নেন। কিন্তু ট্রাম্পের অনুরোধে তিনি নিবন্ধটি আর প্রকাশ করেননি।
ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে, ট্রাম্প টাওয়ারের একজন দারোয়ানকে মুখ বন্ধ রাখার জন্য ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। সেই দারোয়ান এমন এক শিশুর কথা জানেন, যার জন্মদাতা পিতা হচ্ছেন ট্রাম্প।
আজ সোমবার জুরি নির্বাচনের মাধ্যমে বিচার শুরু হবে। ধারণা করা হচ্ছে, এই বিচার ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হতে পারে।
ট্রাম্পের বিরুদ্ধে ২০১৮ সালে মামলা করেন স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড; যিনি পেশাগত ক্ষেত্রে স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত। সাবেক এই পর্নো তারকার অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে।

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছে ভারত। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য জনগণকেন্দ্রিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দ্বিতীয় দিনের মতো আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ইন্ডিয়া জোটের আরও কয়েকজন নেতাকেও আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা চিকিৎসক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। আজ বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়
৭ ঘণ্টা আগে