
সাংবাদিক মুন্নী সাহাকে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সকাল ৯টায় মুন্নী সাহা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। বেলা ১২টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী চক্রের হয়ে মধ্যস্থতা করার অভিযোগে আলোচনায় আসেন সাংবাদিক মুন্নী সাহা। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধানে নামে।
দুদক সূত্র জানায়, মুন্নী সাহার বিরুদ্ধে প্রাথমিকভাবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেন ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছে এসব অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেসব আর্থিক অনিয়মের তথ্য এসেছে, সেগুলো যাচাই-বাছাই করতে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না।
দেশের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক ছিলেন মুন্নী সাহা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের তদন্তে নেমেই তাঁকে আইনের আওতায় আনা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
তদন্ত চলমান থাকায় ভবিষ্যতেও তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দুদক।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২৪ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে