মানিকগঞ্জ সদরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় শুকুর আলী (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুকুর আলী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জাহাবক্সের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মানরা কাচাবাজার আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন শুকুর আলী। কাঁচাবাজারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুকুর আলীর।
মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. সেলিম মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং শুকুর আলীর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৬ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩১ মিনিট আগে