
পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথে এবারের ঈদযাত্রায় ৩০০ টাকা করে ভাড়া অনুমোদনের দাবি জানিয়েছেন স্পিডবোটমালিকেরা। অনুমোদন না দেওয়া হলে স্পিডবোট বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মালিকপক্ষ।
কাজিরহাট স্পিডবোট মালিক সমিতির সভাপতি রইস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদযাত্রায় এক পাশ থেকে যাত্রী আসে, অন্য পাশ থেকে যাত্রীহীন বোট চালাতে হয়। এতে বড় ধরনের লোকসানে পড়ব, এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রইস উদ্দিন বলেন, ‘ইতিমধ্যে আমরা বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কাছে একটি আবেদন পাঠিয়েছি। তাতে বলেছি, ঈদের আগে ও পরে মিলিয়ে ঈদযাত্রায় ৩০০ টাকা করে ভাড়া আদায় ছাড়া আমাদের ব্যাপক লোকসান হবে। এক্ষেত্রে প্রস্তাবিত ভাড়া আদায়ের অনুমোদন না পেলে বোট চালানো সম্ভব হবে না। ৪ জুনের পর যেকোনো সময় বোট বন্ধ করে দেওয়া হবে। কারণ লোকসান গুনে তো কেউ বোট চালাবে না।’
বোটমালিক সমিতির এই নেতা আরও বলেন, ‘সাধারণ সময়ে ছোট বোটে প্রতি ট্রিপে সাড়ে ৩ হাজার এবং বড় বোটে ৪ হাজার টাকা খরচ। আমাকে ১২ জন যাত্রী নিতে বলা হয়েছে ২১০ টাকা ভাড়ায়। তাহলে এখানে আমার লাভ হচ্ছে, নাকি লোকসান? এরপর আবার ঈদের আগে ও পরে এক পাশ থেকে যাত্রী ছাড়া খালি বোট চালাতে হয়। লোকসান আরও বেড়ে যাচ্ছে। এত লোকসানে বোট কীভাবে চালানো যায়? তাই আমাদের দাবি, শুধু ঈদযাত্রায় ৩০০ টাকা ভাড়া আদায়ের অনুমোদন দেওয়া হোক।’
এ নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নির্ধারিত ভাড়া ২১০ টাকা। আগে তাও মানতে নারাজ ছিলেন বোটমালিকেরা। এ নিয়ে এর আগে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
বিআইডব্লিউটিএর নগরবাড়ী-কাজিরহাট ঘাট কার্যালয়ের পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল বলেন, ‘২১০ টাকা ভাড়ার প্রজ্ঞাপন হলেও তাঁরা মানতে নারাজ। পরে আপনাদের সংবাদ প্রকাশের পর দুই পাড়ের সেনাবাহিনীর সহায়তায় ভাড়া আদায়ে সরকারের নির্দেশনা মানতে বাধ্য করা হয়। ঈদে একমুখী যাত্রী পাবেন উল্লেখ করে এখন আবার তাঁরা লোকসানের অজুহাতে ঈদযাত্রায় ৩০০ টাকা ভাড়ার দাবি করছেন।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে আবেদনের বিষয়টি শুনেছেন জানিয়ে এ বন্দর কর্মকর্তা বলেন, ‘অনুমোদন না পেলে ২১০ টাকাই ভাড়া আদায় করতে হবে। অনিয়ম করলে প্রয়োজনে বোটের রুট পারমিট বাতিল করা হবে। ঈদযাত্রায় কোনো ধরনের যাত্রী ভোগান্তি মানা হবে না।’
পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারনির্ধারিত ভাড়ার বাইরে আদায়ের সুযোগ নেই। ঈদযাত্রা স্বস্তির করতে ইতিমধ্যে বোটমালিকসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভাও করা হয়েছে। ৩০০ টাকা ভাড়া আদায়ের অনুমোদন না দিলে বোট বন্ধ রাখার বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। আমরা তৎপর আছি, নিয়মের বাইরে আদায় করলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৬ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩১ মিনিট আগে