
রাজধানী ঢাকাসহ এর আশপাশ এলাকার আবহাওয়া আজ রোববার খানিকটা শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা বাড়ার কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, ঢাকা এবং এর আশপাশ এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তরের সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শনিবার বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এরপর ২৪ ফেব্রুয়ারি বা মঙ্গলবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বুধবারও স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত আরও পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮ থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
আগামী কয়েক মাসে ‘এল নিনো’ শব্দটি আরও বেশি বেশি শোনা যাবে। কারণ প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে এই বহুল আলোচিত জলবায়ু চক্রটি আবারও গড়ে উঠছে এবং দ্রুত শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন—যদি পূর্বাভাস ঠিক থাকে, তবে এটি বিশ্বজুড়ে আবহাওয়ার মানচিত্র বদলে দিতে পারে।
১২ ঘণ্টা আগে
যশোর, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়েছে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১ দিন আগে
রাজধানীতে দিনভর ছিল চিটচিটে অনুভূতি দেওয়া রোদের তাপ। দিন গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই দমকা ও শীতল হাওয়া বইতে শুরু করে। হঠাৎ মেঘের গর্জন, বিদ্যুতের ঝলক আর থেমে থেমে হালকা বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস বলছে, শুধু রাজধানী ঢাকা নয়, রাতেই দেশের বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা..
১ দিন আগে