শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে তাপমাত্রা। আজ সোমবার দুপুরের পর আকাশ মেঘলা হলেও বৃষ্টি ঝরেনি। ফলে কমেনি গরম। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার দেশের দুই বিভাগে বৃষ্টি ঝরতে পারে। আগামী বুধবার বৃষ্টি হতে পারে তিন বিভাগে। এরপর দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি দিতে পারে।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টি না হলেও আকাশ থাকবে মেঘলা। এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বৃষ্টির সম্ভাবনা নেই দেশে। তবে এই সময়ও রাত ও দিনের সামান্য কমতে পারে। আগামী শুক্রবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমবে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবারের পর দেশে আবার তাপমাত্রা বাড়বে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

গত বছর পরিবেশ অধিদপ্তর এক পরিপত্রের মাধ্যমে ঢাকার সাভার এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে। দেশে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়। পরিপত্রে বলা হয়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৫ অনুযায়ী, কোনো এলাকার বায়ুমান...
১০ ঘণ্টা আগে
বসন্তের এই দিনে সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা দেখা গেল। এদিক আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বাড়তে পারে তাপমাত্রাও।
১২ ঘণ্টা আগে
বসন্তের শুরুতেই বেড়েছে তাপমাত্রা। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তার বৃষ্টি হয়ে ঝরার লক্ষণ নেই। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, আগামীকাল দুই বিভাগে বৃষ্টি ঝরতে পারে। তার পরদিন বৃষ্টি হতে পারে তিন বিভাগে। তবে এই বৃষ্টি স্বস্তি আনবে না। উল্টো বাড়বে গরম।
১ দিন আগে
বাতাসে দূষণের কারণে বাড়ছে শ্বাসজনিত সমস্যাগুলো। সাধারণত শীতকালে ঢাকার বায়ুদূষণের মাত্রা বেশি হলেও বসন্তকালে এসেও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ রোববার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার সকাল ৯টার রেকর্ডে দেখা যায়, বিশ্বের দূষিত শহর তালিকায় ঢাকার...
১ দিন আগে