Ajker Patrika

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত মো. মেহমুদ হোসেন

বিজ্ঞপ্তি
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত মো. মেহমুদ হোসেন
মো. মেহমুদ হোসেন। ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৮৬ তম সভায় তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর গত ৪ সেপ্টেম্বর মো. মেহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে যোগ দেন। পরে ৮ সেপ্টেম্বর তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

মো. মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করা মেহমুদ হোসেনের ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় চার দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়াও, তিনি একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক যুগেরও বেশি সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত