ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
অনুষ্ঠানের প্রোমোতে অজয় দেবগন জানিয়েছেন, এবারের সিজনের মূল ফোকাস আধুনিক ডিজিটাল সংস্কৃতি, সোশ্যাল মিডিয়া আর এর ফলে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত গল্পের মাধ্যমে তুলে ধরা হবে কীভাবে মুহূর্তের মধ্যে বদলে যাওয়া আবেগ মানুষকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।
কেবল অপরাধের বর্ণনা দেওয়া নয়, অজয় দেবগনের উপস্থাপনার মূল উদ্দেশ্য থাকবে দর্শকদের মধ্যে ভীতি তৈরি না করে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে সচেতন করা। আজ থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সনি লিভে প্রতি সোম থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় দেখা যাবে ক্রাইম প্যাট্রল।
২০০৩ সালে সনি টিভিতে শুরু হয়েছিল ক্রাইম প্যাট্রল। প্রথম সিজনের সঞ্চালক ছিলেন দিবাকর পুন্ডির ও শক্তি আনন্দ। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত একচ্ছত্রভাবে শোটির প্রধান মুখ হয়ে ওঠেন অনুপ সোনি। এরপর দিব্যাঙ্কা ত্রিপাঠী, সোনালি কুলকার্নি, আশুতোষ রানার মতো তারকারাও বিভিন্ন সিজনে সঞ্চালনা করেছেন।

‘দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’—কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।
৩ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, একদল বাংলাদেশি তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মেরেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো আলভী আহমেদের নির্দেশনায় সিনেমায় অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘জীবন অপেরা’। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। মিম জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রডাকশন, সিনেমা মুক্তির পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতা আলভী আহমেদ।
৪ ঘণ্টা আগে
নতুন দুই গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সুজানা রূপা। গান দুটির শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারব না’। রূপকন্যা গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। তোর কথা যে ভুলতে পারব না গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর ও সংগীত আয়োজন করেছেন আশরাফ বাবু। এরই মধ্যে শেষ হয়েছে রূপকন্যা গানের ভিডিওর কাজ
৫ ঘণ্টা আগে