২০২৩ সালে হিন্দি সিনেমার বাজার চাঙা রেখেছিলেন শাহরুখ খান ও রণবীর কাপুর। তবে এ বছর তাঁদের অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তাই সবার কপালে ভাঁজ, এ বছর কে হবেন বলিউডের ত্রাণকর্তা? বারবার নাম উঠে আসছে অজয় দেবগনের। গত বছর অজয়ের মাত্র একটি সিনেমা মুক্তি পেলেও এ বছর তাঁর তালিকা বেশ লম্বা। আছে ‘শয়তান’, ‘ময়দান’, ‘অর মে কাহা দম থা’, ‘সিংহাম অ্যাগেইন’ ও ‘রেড টু’। সবার প্রত্যাশা, বলিউডের বক্স অফিসে এ বছর বড় অঙ্ক যোগ করবেন অজয়।
আগামী ৮ মার্চ মুক্তি পাবে অজয়ের এ বছরের প্রথম সিনেমা ‘শয়তান’। এতে অজয় ও মাধবন আসছেন নায়ক-খলনায়কের জুটি হয়ে। এরপর বড় বাজি অবশ্যই ‘ময়দান’। অমিত শর্মা পরিচালিত সিনেমাটি ঈদ উপলক্ষে মুক্তি পাবে ১০ এপ্রিল। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের এ বায়োপিক নিয়ে অজয় বলেছেন, এটা তাঁর ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। একই মাসে আসবে আরেক সিনেমা ‘অর মে কাহা দম থা’। নীরজ পাণ্ডের পরিচালনায় এ সিনেমায় জুটি হয়েছেন অজয়-টাবু। অজয়ের সঙ্গে টাবুর জুটি যে জমজমাট, সেটা বারবার প্রমাণিত। বছরের প্রথম চার মাসে অজয়ের তিনটি সিনেমা মুক্তি পাবে, এটা নিয়ে খুশি তাঁর ভক্তরা।
যদিও সিনেমা ব্যবসা বিশ্লেষকদের অনেকের সংশয়, এক বছরে একই নায়কের ৫টি সিনেমা মুক্তি পেলে দর্শক অতটা আগ্রহী হবেন কি না! তবে বিপরীত মতও আছে। যেহেতু বলিউডের তিন খান আর রণবীর কাপুরের সিনেমা আসছে না এ বছর, ফলে বক্স অফিস চাঙা রাখার দায়িত্ব অজয় দেবগন আর অক্ষয় কুমারের ওপর। তাই এই দুই নায়কের বেশি সিনেমা এলেও দর্শকদের বড় অংশ সেগুলো দেখতে আগ্রহী হতে পারেন।
আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে আলোচিত দক্ষিণি সিনেমা ‘পুষ্পা টু’। একে টক্কর দিতে প্রস্তুত তারকাবহুল ‘সিংহাম অ্যাগেইন’। অজয় ছাড়াও এ সিনেমায় কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও অর্জুন কাপুর আছেন। ফলে লড়াইটা যে সমানে সমান হবে, সেটা আন্দাজ করা যায়। এরপর নভেম্বরে ‘রেড টু’। রাজকুমার গুপ্তর পরিচালনায় এ সিনেমায় অজয়ের সঙ্গে আছেন রীতেশ দেশমুখ ও বাণী কাপুর।
লক্ষণীয়, এ বছর অজয়ের ৫টি সিনেমা মুক্তি পেলেও প্রতিটি ভিন্ন ধরনের। তাই সব ধরনের দর্শক তাঁর সিনেমা দেখতে হলে ভিড় করবেন বলে আশা নায়কের।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫