
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
গতকাল শনিবার সন্ধ্যায় হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে অজয় নিজেই এই খবর দেন। তিনি বলেন, ‘আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি। যেখানে আমি পরিচালক এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়।’
তবে গল্পটি অ্যাকশন না কমেডি ঘরানার তা নিয়ে মুখ খোলেননি অজয়। এ সংক্রান্ত উত্তরে অভিনেতা বলেন, ‘এখনই বিস্তারিত বলা যাবে না।’

এর আগে অজয় দেবগনের পরিচালনায় ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪ ’, ‘ভোলা’ সিনেমা মুক্তি পেয়েছে। সম্প্রতি রোহিত শেঠির তারকাখচিত ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমাতে এক ফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার ও অজয় দেবগন। বহু তারকা সংবলিত সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। এবার সহ–অভিনেতাকে পাশে বসিয়ে নতুন সিনেমার খবর দিলেন অজয়।
বলা চলে সময়টা ভালো যাচ্ছে না অক্ষয়ের। বক্স অফিসে একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়েছে। ফ্লপের পাহাড়ে ডুবে থাকা অক্ষয়েই ভরসা রাখছেন তিনি। বর্তমানে অক্ষয় ব্যস্ত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবি নিয়ে। এরপরই আগামী বছর শুরু করবেন ‘হেরা ফেরি ৩’ ছবির শুটিং।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে