
ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
শিরিঙ্কিং
জিমি লেয়ার্ড নামের এক থেরাপিস্টকে নিয়ে এ সিরিজের গল্প। স্ত্রীর মৃত্যুর পর শোকাহত জিমি ভিন্ন পদ্ধতিতে রোগীদের সেবা দিতে শুরু করে। থেরাপির ক্ষেত্রে নীতিগত বাধা লঙ্ঘন করে, মনে মনে যেটা ভাবে সেটাই বলে রোগীদের। এতে তার ক্লায়েন্ট এবং তার নিজের জীবনেও আসে বড় পরিবর্তন। কমেডিতে মোড়া ‘শিরিঙ্কিং’ সিরিজের প্রথম সিজন আসে ২০২৩ সালের জানুয়ারিতে অ্যাপল টিভি প্লাসে। দ্বিতীয় সিজন প্রচারিত হয় গত বছরের অক্টোবরে। দুটি মৌসুমই ব্যাপক জনপ্রিয়তা পায়। এতে জিমি লেয়ার্ড চরিত্রে অভিনয় করেছেন জেসন সেগেল। তার সিনিয়র থেরাপিস্ট ডা. পল রোডেসের চরিত্রে আছেন হ্যারিসন ফোর্ড।
সিরিজটি নিয়ে অজয় দেবগন বলেন, ‘আমি ওটিটিতে প্রচুর কনটেন্ট দেখি। কিছু কিছু কনটেন্টের স্টোরিটেলিং অসাধারণ লাগে। এগুলোর মধ্যে অন্যতম জেসন সেগেল ও হ্যারিসন ফোর্ড অভিনীত অ্যাপল টিভি প্লাসের শিরিঙ্কিং। সবার প্রতি পরামর্শ থাকবে সিরিজটি দেখার। মন জয় করার মতো একটি গল্প, একই সঙ্গে দুঃখের ও মজার। মানবিক সম্পর্কগুলোকে ভিন্নভাবে আবিষ্কারের চেষ্টা রয়েছে এতে।’

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে