
চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমাটি এসেছে কন্নড় ইন্ডাস্ট্রি থেকে। গত ২৫ জুলাই মুক্তি পেয়েছে কন্নড় নির্মাতা জেপি থুমিনাড পরিচালিত হরর কমেডি ‘সু ফ্রম সো’। ৪ কোটি রুপিতে তৈরি সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ১০৬ কোটি রুপির বেশি। সু ফ্রম সো ব্লকবাস্টার হতেই এ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা অজয় দেবগন।
সু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তাঁর সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাঁকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। পিঙ্কভিলা জানিয়েছে, সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।
অজয় দেবগণের হাতে এখন সিনেমার লম্বা তালিকা। আগামী দুই বছর একটা দিনও ফাঁকা নেই তাঁর কাজের ক্যালেন্ডারে। এখন পরিচালক জগন শক্তির সঙ্গে ‘রেঞ্জার’ সিনেমার শুটিং করছেন।
এর পরই শুরু করবেন ‘দৃশ্যম থ্রি’ ও ‘গোলমাল ফাইভ’। অক্টোবর থেকে শুরু হবে দৃশ্যম থ্রির শুটিং, আর নতুন বছরের জানুয়ারি থেকে ফ্লোরে যাবে গোলমাল ফাইভ।

এরই মধ্যে নতুন খবর, সু ফ্রম সো-র পরিচালক দেখা করেছেন তাঁর সঙ্গে। পিঙ্কভিলা জানিয়েছে, অজয় সব সময়ই নতুন নতুন গল্প শুনতে আগ্রহী। জেপি থুমিনাডের কনসেপ্ট তাঁর খুবই ভালো লেগেছে।
অজয় তাঁকে বলেছেন পূর্ণাঙ্গ চিত্রনাট্য নিয়ে আসতে। আগামী এক মাসের মধ্যে আবার তাঁদের বৈঠক হওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে এ সিনেমার মাধ্যমে প্রথমবার হরর কমেডিতে দেখা যাবে অজয়কে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২১ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে