হবিগঞ্জ সদর

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা আটক
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হবিগঞ্জে পিকআপ ভ্যান ও টমটমের সংঘর্ষে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর, আহত ৪
হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।











