
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
‘স্টারবেস, লুইজিয়ানা’ নামের এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার। আগামী বছর এর নির্মাণকাজ শুরু হওয়ার কথা। প্রায় ১ লাখ ২৫ হাজার একর বা ৫০ হাজার ৫৮৫ হেক্টর বা প্রায় ৭১ হাজার ফুটবল মাঠের জায়গাজুড়ে গড়ে উঠবে এই বিশাল স্থাপনা। এর মাধ্যমে টেক্সাসে স্পেসএক্সের বর্তমান সদর দপ্তর ও ফ্লোরিডাসহ অন্যান্য এলাকায় থাকা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
মঙ্গলবার স্পেসএক্স জানায়, নতুন ঘাঁটিটি বছরে হাজার হাজার স্টারশিপ উৎক্ষেপণ পরিচালনার জন্য ব্যবহার করা হবে। এসব অভিযানের লক্ষ্য হবে পৃথিবীর কক্ষপথ, চাঁদ, মঙ্গল গ্রহ এবং এরও বাইরের মহাকাশ। স্পেসএক্স জানিয়েছে, নতুন লুইজিয়ানা ঘাঁটি থেকে প্রথম স্টারশিপ উৎক্ষেপণ ২০২৯ সালে করার লক্ষ্য রয়েছে।
প্রকল্পটি ওই অঞ্চলে সরাসরি ৩ হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছে স্পেসএক্স। লুইজিয়ানা ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সি জানিয়েছে, বিশ্বের এ ধরনের সবচেয়ে বড় স্থাপনা হতে যাওয়া ঘাঁটিটিতে কর্মরতদের গড় বেতন হবে ওই অঞ্চলের বর্তমান গড় বেতনের তুলনায় ১৯২ শতাংশ বেশি।
এ ছাড়া প্রকল্পটির কারণে পরোক্ষভাবে আরও ৮ হাজার ১০০ টির বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে সংস্থাটি হিসাব করেছে। সংস্থাটি বলেছে, এই ঐতিহাসিক প্রকল্প লুইজিয়ানাকে পরবর্তী প্রজন্মের মহাকাশ ও উড্ডয়ন প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করবে। এর ফলে উৎক্ষেপণের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ানোর পাশাপাশি মহাকাশে প্রবেশের সুযোগও সম্প্রসারিত হবে।
লুইজিয়ানার নতুন স্থাপনাটি নামের দিক থেকে স্পেসএক্সের টেক্সাসের আরেকটি ঘাঁটির সঙ্গে মিলবে। ২০২৫ সালে টেক্সাসের ক্যামেরন কাউন্টির যে এলাকায় স্পেসএক্সের পরীক্ষা ও উন্নয়ন কার্যক্রম চলছে, সেখানকার বাসিন্দারা ওই এলাকাকে ‘স্টারবেস’ নামে একটি শহর হিসেবে প্রতিষ্ঠার অনুমোদন দেন। এলাকাটি টেক্সাসের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত।
ইলন মাস্ক স্পেসএক্সের জন্য বেশ উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন। এর মধ্যে রয়েছে মঙ্গল গ্রহে পৌঁছানো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করা এবং মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা। এরই ধারাবাহিকতায় চলতি আগস্টে স্পেসএক্স এবং মাস্কের বৈদ্যুতিক গাড়ি ও রোবোটিকস প্রতিষ্ঠান টেসলা টেক্সাসে ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি এআই চিপ উৎপাদন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। প্রকল্পটির নাম ‘টেরাফ্যাব’ (Terafab)।
এই স্থাপনার লক্ষ্য হলো আগামী বছরগুলোতে স্পেসএক্স ও টেসলার বিভিন্ন প্রকল্পে প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা। বিশেষ করে এআই ও রোবোটিকস প্রযুক্তির উন্নয়নে এই কম্পিউটিং শক্তি ব্যবহার করা হবে।
সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্পেসএক্সের ওপর এখন বিনিয়োগকারীদের বোঝানোর চাপ রয়েছে যে, এত বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে লাভজনক হতে পারবে। জুনে স্পেসএক্সের শেয়ার নিউইয়র্কের প্রযুক্তিনির্ভর নাসডাক শেয়ারবাজারে লেনদেন শুরু করে। এটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ারবাজারে আত্মপ্রকাশ। তবে বাজারে লেনদেন শুরুর পরপরই যে উচ্চতায় শেয়ারের দাম উঠেছিল, সেখান থেকে এর মূল্য ৩০ শতাংশের বেশি কমে গেছে। যদিও শেয়ারটির বর্তমান দাম এখনো ১৩৫ ডলারের প্রস্তাবিত বিক্রয়মূল্যের চেয়ে বেশি।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস-এ সেমিকন্ডাক্টর ও স্মার্টফোন বিভাগে কর্মীদের বোনাসের বিশাল ব্যবধানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিভাজন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিভাগের মুনাফা ব্যাপকভাবে বেড়েছে।
১৩ ঘণ্টা আগে
আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
১ দিন আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
১ দিন আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
১ দিন আগে