স্পেন

আবাসনসংকট-ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট
আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বুধবার দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকে আয়োজিত এ ধর্মঘটে কয়েক হাজার মানুষ অংশ নেন। এতে পরিবহনসহ বিভিন্ন জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে।

স্পেনে এত চুমু খায় কেন মানুষ
স্পেনে চুম্বন যেন সর্বত্র। কারও সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে অভিবাদন জানানো সেখানকার পরিচিত রীতি। তবে বিষয়টি শুধু সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ নয়। ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়েও মধ্যবয়সী কোনো যুগলকে চুম্বনে মগ্ন থাকতে দেখা অস্বাভাবিক কিছু নয়।

স্পেনে ট্রেন দুর্ঘটনা: ৬৯ প্রাণহানির ছয় দিন পর পরিবহনমন্ত্রীর পদত্যাগ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৯ জনের প্রাণহানি এবং আরও অর্ধ শতাধিক আহতের ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। গত বুধবার রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দা শহরের কাছে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় একটি ট্রেন থেমে থাকা আরেকটি ট্রেনের পেছনে সজোরে

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতদের তালিকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী
স্পেনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. মার্তা শাহবাজি। দেশটিতে ওই দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। কেমব্রিজভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজি (এলএমবি) মার্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।












