
স্পেনের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে ভয়াবহ তিনটি ট্রেন দুর্ঘটনার পর ফুঁসে উঠেছেন রেলকর্মীরা। গত রোববার আদামুজে দুটি উচ্চগতিসম্পন্ন ট্রেনের সংঘর্ষে ৪২ জনের প্রাণহানির পর গতকাল মঙ্গলবার বার্সেলোনার কাছে ভূমিধসে আরও এক চালকের মৃত্যু হয়েছে। এই ধারাবাহিক ট্র্যাজেডির পর দেশটির ট্রেনচালকদের ইউনিয়ন সেমাফ (এসইএমএএফ) আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেনের শেষ দিকের বগি লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ৪২ জন নিহত হন, যাঁদের মধ্যে একজন চালকও ছিলেন। এরপর গতকাল বার্সেলোনায় প্রবল বৃষ্টির কারণে একটি সীমানাপ্রাচীর ধসে রেললাইনের ওপর পড়লে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ২৭ বছর বয়সী এক শিক্ষানবিশ চালক নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ওই দিন বার্সেলোনার একই অঞ্চলে লাইনে পাথর পড়ে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়, তবে এতে কেউ হতাহত হননি।
দেশটির ট্রেনচালকদের ইউনিয়ন সেমাফ দাবি করেছে, তারা গত আগস্টেই রেল অবকাঠামো রক্ষণাবেক্ষণকারী সংস্থা এডিআইএফকে সতর্ক করেছিল। সেমাফের অভিযোগ, রেললাইনে গর্ত, ঢিবি ও ওভারহেড বিদ্যুৎ লাইনের ভারসাম্যহীনতার কারণে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। আদামুজে যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানকার রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল।
পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে চালকদের এই ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, সাম্প্রতিক তিনটি দুর্ঘটনার মধ্যে দুটি ছিল বৈরী আবহাওয়ার ফল, যার সঙ্গে অবকাঠামোর কোনো সম্পর্ক নেই। তবে তিনি চালকদের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর থেকে স্পেনের রেলযোগাযোগে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কাতালোনিয়ার আঞ্চলিক ট্রেন সার্ভিস বর্তমানে স্থগিত রাখা হয়েছে। এমনকি রেলের প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরাদিয়াকেও বাস ব্যবহার করে মাদ্রিদে ফিরতে দেখা গেছে।
২০১৩ সালের সান্তিয়াগো ডি কম্পোস্টেলা দুর্ঘটনার পর এটিই স্পেনের সবচেয়ে বড় রেল ট্র্যাজেডি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। অন্যদিকে, ধর্মঘটের ফলে স্পেনের যাতায়াতব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মংবওয়ালু শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা চিকিৎসাকেন্দ্রের একটি তাঁবুতে আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন।
৪ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নীতিগতভাবে একমত হয়েছে। এই সমঝোতার আওতায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
৫ ঘণ্টা আগে
এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
৭ ঘণ্টা আগে
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে...
৭ ঘণ্টা আগে