
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি বলে মাদ্রিদের আটোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। তিনি আরও যোগ করেন, একটি সোজা রেলপথে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ‘সত্যিই অদ্ভুত’। তিনি জানান, রেলপথের এই অংশটি গত মে মাসে সংস্কার করা হয়েছিল।
রেল অপারেটর এডিআইএফের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী প্রায় ৩০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের শেষ অংশ কর্ডোবার কাছে লাইনচ্যুত হয়। এরপর এটি মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের অন্য শহর উয়েলভামুখী প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
সরকারি সম্প্রচার মাধ্যম টেলিভিশন এসপ্যানোলা জানিয়েছে, মাদ্রিদ থেকে উয়েলভাগামী ট্রেনের চালকও নিহতদের মধ্যে রয়েছেন এবং দুর্ঘটনায় মোট ১০০ জন আহত হয়েছেন।
আজ সোমবার সাংবাদিকদের পুয়েন্তে বলেন, ‘আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।’ তিনি আরও জানান, আহত সবাইকে এখন চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
আন্দালুসিয়ার জরুরি পরিষেবা সংস্থার মতে, দুর্ঘটনাস্থলে পাঁচটি ভ্রাম্যমাণ নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ), চারটি জরুরি সংকটাপন্ন পরিচর্যা ইউনিট এবং অসংখ্য অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দুর্ঘটনাস্থলে থাকা কর্মীরা আহতদের হাসপাতালে স্থানান্তরের আগে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার দিকে মনোযোগ দিচ্ছেন। তিনি আরও যোগ করেন, ‘আক্রান্ত সবার প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন রইল।’ এডিআইএফ কর্মীরাও ঘটনাস্থলে জরুরি পরিষেবাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার বলেছেন, স্পেন এক ‘গভীর বেদনার রাত’ অতিবাহিত করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, ‘আদমুজে মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে আজ আমাদের দেশের জন্য এক গভীর বেদনার রাত।’
তিনি আরও বলেন, ‘আমি নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কোনো শব্দই এই বিশাল কষ্ট লাঘব করতে পারে না, তবে আমি চাই তারা জানুক যে এই কঠিন মুহূর্তে পুরো দেশ তাদের পাশে আছে।’
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্ডোবা, সেভিলা, মালাগা এবং উয়েলভা থেকে অন্তত সোমবার পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারি সম্প্রচার মাধ্যম আরটিভিইয়ের সাংবাদিক সালভাদর জিমেনেজ ডিজিটাল আউটলেট ইনফরমেশনকে বলেছেন, তিনি মালাগা থেকে আসা ওই ট্রেনটিতে ছিলেন। তিনি জানান, ট্রেনের শেষ দুটি বগি লাইনচ্যুত হয়েছিল এবং শেষ বগিটি রেললাইনের ওপর পুরোপুরি উল্টে যায়। জিমেনেজ বলেন, সংঘর্ষের ঠিক আগের মুহূর্তগুলোতে মনে হচ্ছিল ট্রেনটিতে ‘ভূমিকম্প’ হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরুদ্ধার করছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, টানেলের মুখ পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের মাধ্যমে দেশটি আবারও তার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরিয়ে আনছে।
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনির কাজের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের একটি গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চীন সীমান্তবর্তী এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। ফলে আরব উপসাগরে আটকা পড়ে ১০৯টি বড় বাণিজ্যিক জাহাজ। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় এই অবরুদ্ধ দশা থেকে ২৯টি বড় তেলের ট্যাংকার নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
৬ ঘণ্টা আগে
গত মাসে দক্ষিণ-পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিমানটি সম্ভবত চীনের তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছে...
৬ ঘণ্টা আগে