
গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অবরোধ ভাঙতে একাধিক নৌযান নিয়ে ইউরোপ থেকে রওনা হয়েছেন অধিকারকর্মীরা। তাঁদের মধ্যে একজন পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তবে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই নৌবহর এরই মধ্যে একাধিকবার হামলার শিকার হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন ও ইতালি। দেশ দুটির নৌবাহিনীর জাহাজ এই ফ্লোটিলাকে সুরক্ষা দেবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তাঁর দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে মিলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে রক্ষার জন্য যুদ্ধজাহাজ পাঠাবে। এই ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার পথে ড্রোন হামলার মুখে পড়েছে।
গতকাল বুধবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সানচেজ বলেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করা আবশ্যক এবং এই সাহায্য অভিযান চালানো ৪৫ দেশের নাগরিকদের কোনো ক্ষতি ছাড়াই ভূমধ্যসাগরে চলার পূর্ণ অধিকার রয়েছে। তিনি বলেন, ‘স্পেনের সরকার দাবি করছে যে, আন্তর্জাতিক আইন মানা হোক এবং তার নাগরিকদের নিরাপদভাবে ভূমধ্যসাগরে চলার অধিকার রক্ষা করা হোক।’
এ সময় তিনি আরও বলেন, ‘আগামীকাল আমরা কার্টাগেনা থেকে একটি নৌযান পাঠাব, যাতে সব ধরনের প্রয়োজনীয় সম্পদ–রসদ থাকবে, যাতে ফ্লোটিলাকে সহায়তা বা উদ্ধার অভিযান চালানো প্রয়োজন হলে তা করতে পারি।’
এদিকে, ইতালির নৌবাহিনী জানিয়েছে, তারা একটি ফ্রিগেট জাহাজ পাঠাবে, যাতে ফ্লোটিলায় যেকোনো উদ্ধার অভিযানে সহায়তা করা যায়। এর আগে প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো গত বুধবার ফ্লোটিলার ওপর রাতের বেলায় হওয়া হামলার নিন্দা করেছে।
ইতালির দুই বামপন্থী বিরোধী আইনপ্রণেতা এই ফ্লোটিলায় অংশ নিচ্ছেন। এই ফ্লোটিলায় প্রায় ৫০টি বেসামরিক নৌযান রয়েছে, যেগুলো সাহায্য সরবরাহ নিয়ে গাজায় যাচ্ছে এবং ইসরায়েল আরোপিত সমুদ্র অবরোধ ভাঙার আশা করছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও মন্তব্য করেছেন, ‘ইতালির নাগরিকদের সঙ্গে এমপি এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরাও ফ্লোটিলায় আছেন। এ ছাড়া, এতে মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও আছেন।’ ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনীকে অর্পিত যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন ও সর্বোচ্চ সতর্কতার মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।’
বিবৃতিতে আবারও বলা হয়, ‘নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনীকে অর্পিত যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন ও সর্বোচ্চ সতর্কতার মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে