
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।

দেশে অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।

কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় রোববার দুপুরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় বিকাশের এক সেলস রিপ্রেজেন্টেটিভ গুলিবিদ্ধ হয়েছেন। তিন সেলসম্যানের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুটের দাবি উঠলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে টাকার পরিমাণ নিশ্চিত করেনি।

যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউসে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণে উল্লেখযোগ্য পতন ঘটেছে। গত অর্থবছরের তুলনায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। কাস্টমসের হিসাব অনুযায়ী, অর্থবছর শেষে ১১ হাজার ২৯০ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা।