
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়ায় নতুন নির্মিত একটি সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাঁদের মৃত্যু হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর এক ভাগনেকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম নামের ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।