
গাজীপুরের শ্রীপুরে গভীর সেপটিক ট্যাংকে পড়ে দুই দিন আটকে থাকা একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন এক গণমাধ্যমকর্মীসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নগরহাওলা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের পাশে প্রায় এক বছর ধরে একটি সেপটিক ট্যাংকের গর্ত অরক্ষিত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় জায়গাটি ঝোপঝাড়ে ঢেকে গেছে। ফলে বাইরে থেকে গর্তটি সহজে দেখা যায় না। গত শুক্রবার দুপুরের দিকে অসাবধানতাবশত কুকুরটি ওই গভীর গর্তে পড়ে যায়।
দুই দিন পর আজ স্থানীয় কয়েকজন পথচারী ওই স্থান দিয়ে যাওয়ার সময় সেপটিক ট্যাংকের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে ঝোপঝাড় সরিয়ে তাঁরা দেখতে পান, নিচে পানির মধ্যে একটি কুকুর আটকে আছে। বিষয়টি তাঁরা স্থানীয় গণমাধ্যমকর্মী রমজান আলীকে জানান।
খবর পেয়ে রমজান আলী কয়েকজন স্থানীয় বাসিন্দাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে দড়ি, প্লাস্টিকের বস্তা ও কাঠের টুকরা ব্যবহার করে কুকুরটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে কয়েক দফায় কুকুরটিকে বস্তার সঙ্গে আটকানো সম্ভব হলেও ওপরে তোলার সময় সেটি আবার নিচে পড়ে যায়। এরপর একপর্যায়ে সফলভাবে কুকুরটিকে টেনে ওপরে তুলে আনা হয়। উদ্ধারের পর কুকুরটি দৌড়ে লোকালয়ের দিকে চলে যায়।
উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া রমজান আলী জানান, বিপদে পড়া পশুপাখিকে উদ্ধারের প্রতি তাঁর আগ্রহ রয়েছে। স্থানীয় বাসিন্দারা খবর দেওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে কুকুরটিকে উদ্ধার করেন। তিনি বলেন, কুকুরটিকে উদ্ধারের পর সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়েছেন।
পরিবেশকর্মী এবং নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, পশুপাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। বিপদগ্রস্ত প্রাণীকে রক্ষা করা মানুষের মানবিক দায়িত্ব। এ ধরনের কাজে সবাইকে এগিয়ে আসা উচিত।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. সজীব মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
ছেলের মৃত্যুর শোকে একদিন পর মারা গেলেন মা। মাত্র এক দিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম আরা খান। তিনি প্রয়াত আইনজীবী আশরাফ আলী খানের
৯ মিনিট আগে
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)...
১১ মিনিট আগে
সিলেট নগরীতে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম।
২২ মিনিট আগে