
গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়। বোনারপাড়ায় সড়ক অবরোধের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলেছে, আগুনে কয়েকটি ঘর পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বে ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বন্ধু সালাউদ্দিন (৩০) নামের আরও একজন।

গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামে গরুর আক্রমণে নবির হোসেন (৫০) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ। সকালে বাড়ির পাশের বিলে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে এই ঘটনা ঘটে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও জ্ঞান ফেরেনি। তাদের পরিচয় শনাক্তে সিআইডিকে জানানো হয়েছে।