
আইনমন্ত্রী বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকেরা পোশন করবেন, সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইসকুকারে ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে আফরোজা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি প্রণোদনার সার ও ধানবীজ উদ্ধার করে কৃষকদের মধ্যে বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় ১৫টিরও বেশি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।