
বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কায় শামীম হাসান (৫০) নামের একজন নিহত হয়েছেন। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামীম হাসান শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় পল্লি প্রাণী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আজ সকালে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকার একটি ইটভাটা থেকে ট্রাকে খোয়া নিয়ে যাচ্ছিলেন চণ্ডীহারার দিকে। এ সময় তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। ট্রাকটি মোকামতলার লস্করপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীম।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরবর্তী আইনানুগ কাজ চলমান আছে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন।
১৯ মিনিট আগে
সখীপুরে ইয়াবাসহ মো. সেন্টু মিয়া (৪০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
৩০ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে