
বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ (হ্যান্ডকাফ) ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এই ঘটনা ঘটে।
আসামি রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজু পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ চক ভোলাখাঁ গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়।
পুলিশ রাজুকে আটক করে হ্যান্ডকাফ পরানোর সঙ্গে সঙ্গেই স্থানীয় নারী-পুরুষ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে তারা জোর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি রেজ্জাকুল ইসলাম রাজুকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
১ ঘণ্টা আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে