রাজশাহী মেডিকেল কলেজ

রামেক হাসপাতাল: নকল ফিল্ম সরবরাহ, টিউবও নিম্নমানের
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফুজি ফিল্মের মোড়কে নকল এক্স-রে ফিল্ম সরবরাহ করা হয়েছে। এ ছাড়া রক্তের নমুনা সংগ্রহের টিউবও সরবরাহ করা হয়েছে নিম্নমানের। সম্প্রতি দুজন ঠিকাদার এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে
সজীব এয়ারগান দিয়ে গুলি করে প্রায়ই পাখি শিকার করেন। আজ শুক্রবারও এভাবে পাখি শিকার করতে দেখে শহিদুল ইসলাম নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব শহিদুলের পেটে এয়ারগানের গুলি চালান। এতে তিনি আহত হন। পরে দুপুরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা
জরুরি বিভাগের সামনে মাদুর বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে মনিরুল ইসলামকে (৫০)। ডায়রিয়ায় আক্রান্ত এই রোগীকে রাজশাহীর পদ্মার ওপারের চর খিদিরপুর থেকে নিয়ে এসেছেন স্বজনেরা। কিন্তু হাসপাতালের ভেতরে নেওয়ার জন্য মিলছে না একটি ট্রলি।

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
রামেক হাসপাতালের জনবল ও অবকাঠামোগত সংকটের বিষয়ে বিশেষ সহকারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবলের সংকট রয়েছে। ২০১৩ সালে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, সে অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগ, ভৌত অবকাঠামোর সম্প্রসারণ









