রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম ফারজানা খাতুন (২৩)। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে তাঁর বাড়ি।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শামীম জানান, গৃহিণী ফারজানাকে গত রোববার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেঙ্গু শক সিনড্রোমে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ছাড়পত্রও পেয়েছেন ৩৩ জন। বর্তমানে হাসপাতালটিতে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

দেশের বাইরে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের...
১ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার পথে এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনির সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া ঘটনায় কোনো হতাহত, প্রাণহানি বা সমুদ্রদূষণের খবর পাওয়া যায়নি।
৭ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে