
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেওয়া চার নবজাতকের কারও প্রত্যাশিত ওজন নেই। তাদের তাদেরকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নবজাতকদের মায়ের নাম তিশা খাতুন। তিনি রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী নয়ন ইসলাম।
স্বজনেরা জানান, প্রসববেদনা উঠলে গতকাল সোমবার বিকেলে তিশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে তার সিজারিয়ান সেকশন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। পরে নবজাতকদের ২৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, চারটি বাচ্চার মধ্যে দুজনের ওজন ১ কেজি করে। একজনের ওজন ১ কেজি ১০০ গ্রাম, আরেকজনের ১ কেজি ৩০০ গ্রাম। তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত ওজন না। দেড় থেকে দুই কেজি ওজন হলে কিছুটা স্বাভাবিক ধরা যায়। তারা নির্দিষ্ট সময়ের আগে জন্ম নিয়েছে। শারীরিক অবস্থা ভালো না, খারাপও না। এ জন্য তাদের চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
আরও উন্নত চিকিৎসার জন্য আজই শিশুদের স্ক্যানু ইউনিটে (স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট) স্থানান্তর করা হবে বলেও জানান এই চিকিৎসক।
তিশার স্বামী নয়ন ইসলাম বলেন, ‘আল্লাহ আমাকে একসঙ্গে দুটি করে ছেলে ও মেয়ে দিয়েছেন। তারা যাতে সুস্থ থাকে, এটাই চাওয়া। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়।’

গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
১২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা-বাগানে বিদ্যুতের তারে জড়িয়ে একটি সোনালি হনুমানের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আমরইলছড়া চা-বাগানে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। পরে চা-বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে প্রতিষ্ঠানটির...
১৫ মিনিট আগে
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। আজ শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী
১৬ মিনিট আগে