
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়ের অসহযোগিতামূলক আচরণ ও দায়িত্বে অবহেলা, বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষা, ওয়ার্ড ও শৌচাগারে অপরিচ্ছন্নতা, খাবারের নিম্নমান এবং চিকিৎসকদের নিয়মিত ওয়ার্ড রাউন্ড না করার কারণে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। হৃদ্রোগ ও স্ট্রোকসহ গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা সংকট, জরুরি বিভাগে প্রয়োজনীয় উপকরণের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা যন্ত্রপাতি অচল থাকার বিষয়ও তুলে ধরা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, হাসপাতালের দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনলেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া হাসপাতালের নিরাপত্তায় থাকা কিছু আনসার সদস্যের অসৌজন্যমূলক আচরণ এবং অসাধু চক্রের সঙ্গে আঁতাতের অভিযোগও করা হয়।
ছাত্রদলের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—২৪ ঘণ্টার অভিযোগ ব্যবস্থাপনা চালু, বহির্বিভাগে সেবার সক্ষমতা বাড়ানো, চিকিৎসকদের নিয়মিত ওয়ার্ড রাউন্ড নিশ্চিত করা, হাসপাতালকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে অভিযান, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা, গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা বাড়ানো, অচল যন্ত্রপাতি সচল করা, নিরাপত্তা জোরদার এবং নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা।
স্মারকলিপি গ্রহণের পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলাম দাবিগুলো গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন—রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্যসচিব ইমাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির প্রমুখ।

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মো. ইকবাল শেখ (৩৫) নামের ব্যক্তিকে গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ইকবাল শেখ স্থানীয় ইকলাস শেখের ছেলে এবং নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচ
৭ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটক ২১ কিশোরকে পরিচয় যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়...
১০ মিনিট আগে
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একাধিক টহল দল এই আভিযান পরিচালনা করে...
১ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদন করেও বদলি হতে না পারা শিক্ষকদের অভিযোগ, নীতিমালা লঙ্ঘন করে আর্থিক লেনদেনের মাধ্যমে অন্য শিক্ষকদের বদলি করা হয়েছে।
১ ঘণ্টা আগে