ময়নাতদন্ত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
মেহেরপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে হাবিল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।

কুমিল্লার দাউদকান্দিতে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
কুমিল্লার দাউদকান্দির সরকারপুর গ্রামে মো. তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে পরিবারের দাবি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

বেগমগঞ্জে নির্মাণাধীন মার্কেটের পাশে ঝুলছিল দিনমজুরের মরদেহ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মাণাধীন একটি মার্কেটের পাশে ঝুলন্ত অবস্থায় দিনমজুর ফখরুল ইসলাম জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর শাহবাগ এলাকায় আবারও ২ মরদেহ উদ্ধার
প্রথম ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে। শাহবাগ এলাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বেলা ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের










