
সকাল সাড়ে ৮টায় মাকে ফোন করে হাসিনা খাতুন বলেছিলেন—মা, আমার ওপর গজব চলছে। এর সাড়ে তিন ঘণ্টা পর দুপুর ১২টার দিকে খবর আসে, শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছে হাসিনার মরদেহ। গতকাল সোমবার রাজশাহীর তানোর উপজেলার দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে হাসিনার মরদেহের ময়নাতদন্ত হয়। পরে তাঁর মরদেহ বাবার বাড়ি তানোর উপজেলার পিঁপড়া কালনা গ্রামে নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে ঘটনার পর থেকে হাসিনার স্বামী সাজু সরদার (৩৭) পলাতক রয়েছেন। হাসিনা খাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাঁকে প্রায়ই নির্যাতন করতেন তাঁর স্বামী সাজু সরদার। দুই বছরের দাম্পত্য জীবনে অন্তত সাতবার নির্যাতনের পর হাসিনাকে বাবার বাড়িতে পাঠানো হয়। এসব ঘটনা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-মীমাংসাও হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য, হাসিনার মরদেহ ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। তাঁর পা মাটিতে ঠেকে ছিল। ঘরের দরজাও খোলা ছিল। হাসিনার মাথার চুল ভেজা ও কাদামাখা ছিল বলে তাঁরা জানান। শরীরেও আঘাতের চিহ্ন ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সাজু সরদারের সঙ্গে হাসিনা খাতুনের বিয়ে হয়। তাঁদের বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫০০ টাকা। এর মধ্যে ৫০০ টাকা পরিশোধ করা হয়েছিল।
হাসিনা খাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর যৌতুকের জন্য সাজু সরদার বিভিন্ন সময় নির্যাতন করতেন হাসিনাকে। একপর্যায়ে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। যৌতুক হিসেবে হাসিনার বাবার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও গরুও নেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হাসিনার বাবা মতিউর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে তাঁর মাকে ফোন করে বলে—মা, আমার ওপর গজব চলছে। এরপর দুপুর ১২টার দিকে আমরা খবর পাই, মেয়ের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।’
মতিউর রহমান আরও বলেন, ‘মামলা করার জন্য থানায় গিয়েছিলাম। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে সে অনুযায়ী মামলা হবে। পুলিশ মামলা না নিলে আমরা আদালতে হত্যা মামলা করব।’
জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘সুরতহালের সময় মরদেহের শরীরে পুরোনো আঘাতের চিহ্ন দেখা গেছে। নতুন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদনে হত্যার বিষয়টি উঠে এলে থানায় মামলা হবে।’

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
৪ মিনিট আগে
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
৭ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক...
১৭ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
২৯ মিনিট আগে