মৃত্যু

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. সহিদুল ইসলাম মারা গেছেন। রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

হামের উপসর্গে এক দিনে ৯ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৬২ জনের শরীরে।

দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুতায়িত মা, বাঁচাতে গিয়ে মেয়েরও মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হন মা। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসে মেয়েও। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

নভেম্বরে প্রায় সব মৃত্যুই শক সিনড্রোমে
চলতি বছর দেশে মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বেশ কিছুদিন আগেই গত বছরের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। বর্ষা শেষ হয়ে শীতের আগমনী বার্তা এলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নভেম্বরেও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক।












