মাহমুদউল্লাহ রিয়াদ

অথচ বিপিএলে খেলা নিয়েই সন্দিহান ছিলেন মাহমুদউল্লাহ
১১ ম্যাচে ১৮৭ রান—এই পরিসংখ্যান দিয়ে ২০২৬ বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদকে পুরোটা বিচার করা যাবে না। যারা তাঁর খেলা দেখেছিলেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সদ্য শেষ হওয়া বিপিএলে তাঁর কী ইমপ্যাক্ট ছিল। অথচ এই বিপিএলে খেলতে পারবেন কি না, সেটা নিয়েই ছিল সন্দেহ।

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছরের মার্চে মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নেওয়ার পর তাঁর ব্যস্ততা এখন শুধু ঘরোয়া ক্রিকেট ঘিরেই। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ এবারের বিপিএলে দেখাচ্ছেন তাঁর বুড়ো হাড়ের ভেলকি। দলের প্রয়োজনে মুহূর্তেই ইনিংসের গিয়ার বদলাতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

মায়ার্সের ফিফটির পর মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং, রংপুরের হ্যাটট্রিক জয়
টানা জয়ের ধারায় ছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। গতকাল দুই দলের এই লড়াইয়ে চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে গেছে রংপুর।

বিপিএল নিলামে দল না পাওয়া নিয়ে কী বললেন মাহমুদউল্লাহ
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।












