
ফিলিস্তিনে নির্বিচারে, পাখির মতোই তো মানুষ মারছে দখলদার ইসরায়েল। সারা বিশ্বে আজ পালিত হচ্ছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। ক্রীড়াবিদেরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পাশে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও একের পর এক পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুশফিক-মাহমুদউল্লাহদের মন কাঁদছে গাজাবাসীদের জন্য।
গতকাল রাতে মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম ফিলিস্তিনের মানুষদের পক্ষে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। এরই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বিকেলে গাজাবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দেশবাসীকে ‘মার্চ ফর গাজায়’ অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাহমুদউল্লাহ।
দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজায়’ অংশ নেবেন মাহমুদউল্লাহ। একটি ভিডিও বার্তায় আগামী শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসসালামু আলাইকুম। আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন, আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।’
এর আগে মাহমুদউল্লাহ ফেসবুক পোস্ট লেখেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে রাহমানুর রহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করুন এবং বিজয়ী বানিয়ে দিন। আমিন। হে রব, এটা সহ্য করা যাচ্ছে না। আপনি আল-আহাদ, আপনি আস-সামাদ। হে আল্লাহ, দয়া করে রক্ষা করুন।’
আজ সকালে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করেন মুশফিকুর রহিম। ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘ওহ আল্লাহ। নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। ওহ আল্লাহ, আপনি তাদের রক্ষাকর্তা, সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করুন।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
৪ মিনিট আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
১ ঘণ্টা আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
২ ঘণ্টা আগে
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
২ ঘণ্টা আগে