
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ‘পঞ্চপান্ডব’দের সময় প্রায় শেষের দিকে। মুশফিক এখনো টেস্ট চালিয়ে যাচ্ছেন তিনি। তবে তামিম, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। সাকিব, মাশরাফিরও বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
মুশফিক-মাহমুদউল্লাহরা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। পঞ্চপাণ্ডবদের পরবর্তী প্রজন্ম কি তাঁদের দেখানো পথে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন কি না, সেই প্রশ্ন এখন আসছে বারবার। সন্ধ্যায় রাজধানীর একটি ইফতার পার্টিতে আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মাশরাফি, তামিম, মুশফিক, সাকিবদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা সহজে আসে না। কিন্তু সময় এলে পুরাতনদের তো যেতেই হবে। যারা এখন জাতীয় দলে আছে, তারা যোগ্যতা ও পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের জায়গা করে নেবে। আমাদের তাদের ওপর আস্থা রাখতে হবে।’
তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তরুণেরা এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন নিয়মিত। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররাও গড়ে ৯-১০ বছরের মতো খেলছেন বাংলাদেশের জার্সিতে। বিসিবির সাবেক নির্বাচক ও বর্তমান আবাহনী কোচ হান্নান সরকারের মতে তরুণদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ গড়া সম্ভব। গতকাল মিরপুরে আজ সংবাদমাধ্যমকে হান্নান বলেন, ‘অনেকে বলে বাংলাদেশের পাইপলাইনে মানসম্মত ক্রিকেটার নেই। আসলে ক্রিকেটার আছে। কিন্তু আমরা তাদের যথাযথভাবে গড়ে তোলার সুযোগ দিচ্ছি না। প্রস্তুতি সম্পন্ন না করেই জাতীয় দলে খেলানো হচ্ছে। তবু আমি বলব, বিসিবির তত্ত্বাবধানে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যারা সময়ের সঙ্গে নিজেদের প্রমাণ করবে।’
সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণ ওয়ানডে, টি-টোয়েন্টি থেকে মুশফিক অবসর নিয়েছেন। ডিপিএলে এখন নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, আফিফ হোসেন, শামীম হোসেন, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরীর মতো ক্রিকেটাররা আলো ছড়াচ্ছেন। হান্নান বলেন,‘ডিপিএলে কে কোন কন্ডিশনে কেমন খেলছে, সেটা বিশ্লেষণ করে জাতীয় দলে বাছাই করা হবে বুদ্ধিমানের কাজ। এভাবেই ভবিষ্যতের ব্যাকআপ ক্রিকেটার তৈরি করা সম্ভব।’
তামিম-মুশফিকদের মতো ক্রিকেটার তৈরি করা সহজ কাজ নয় বলে জানিয়েছেন হান্নান। আবাহনী কোচ বলেন, ‘তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকদের মতো ক্রিকেটার তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। বিসিবি ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পিতভাবে এগোচ্ছে।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৩ ঘণ্টা আগে