
২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দুই রকম মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) গত পরশু রাতে ব্যাট হাতে হতাশ করেছিলেন রংপুর রাইডার্সের ভক্তদের। পরের ম্যাচেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার।
বিপিএলের চলতি পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারে হেরে যায় রংপুর। ১৫৯ রান তাড়া করতে নেমে ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে জয়ের পথেই ছিল তারা। কিন্তু ব্যাটিংয়ে মড়ক লাগায় শেষ পর্যন্ত ম্যাচ হেরে বসে একবারের চ্যাম্পিয়নরা। কাইল মায়ার্স, খুশদিল শাহ, নুরুল হাসান সোহানকে ছাপিয়ে রংপুরের এই হারে সবচেয়ে বড় দায়টা পড়ে মাহমুদউল্লাহর কাঁধে।
জয়ের জন্য শেষ বলে ১ রান দরকার ছিল রংপুরের। এই সহজ সমীকরণ মেলাতে পারেননি মাহমুদউল্লাহ। রিপন মন্ডলের করা শেষ বলটি মিড উইকেটে ঠেলে দৌঁড়াতে দিয়ে রান আউট হন। এরপর সুপার ওভারে রাজশাহীর সঙ্গে পেরে উঠেনি রংপুর। স্বাভাবিকভাবেই ম্যাচ হারের পর তোপের মুখে পড়েন মাহমুদউল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে ট্রল শুরু হয়। অনেকে তো ‘মাহমুদউল্লাহ আর চলে না’ বলেও মন্তব্য করেছেন।
এক দিন যেতেই রংপুরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন মাহমুদউল্লাহ। গতকাল সিলেট টাইটানসের করা ১৪৪ রানের জবাবে দলীয় ৯৫ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর। জয়ের জন্য শেষ ৩১ বলে রংপুরের সমীকরণ ছিল ৫০ রানের। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এই সমীকরণ মেলান মাহমুদউল্লাহ। অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে মাহমুদউল্লাহর হাতে।
সিলেটের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংসের পর সমালোচকদের একহাত নিয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী। ছোট এক বার্তায় তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এতটাও বুড়ো হয়নাই।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
৩ মিনিট আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
১ ঘণ্টা আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
২ ঘণ্টা আগে
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
২ ঘণ্টা আগে