
বিসিবি সভাপতি হওয়ার পর আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সঙ্গে ছিলেন বোর্ড পরিচালকেরাও। উপদেষ্টার সঙ্গে আলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় বুলবুল কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন, ক্রিকেটের হাতেখড়ি যেখান থেকে, সেসব জায়গায় উন্নতি দৃষ্টি তাঁর।
স্কুল ক্রিকেটের পুনর্বিন্যাস, পারফরম্যান্সে উন্নতির আশা দেখছেন বুলবুল। নতুন বোর্ড সভাপতি বলেন, ‘আমরা স্কুল ক্রিকেটকে নতুনভাবে সাজাচ্ছি। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত হবে। সেখান থেকে হাই পারফরম্যান্স ক্রিকেটারের জোগানও বাড়বে। আমরা আমাদের পরিকল্পনায় ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। যেন গ্রামের প্রতিভাবান এক খেলোয়াড় উপজেলা, সেখান থেকে জেলা, তারপর বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে উঠতে পারে। আমরা সেই পথ তৈরি করছি।’
বুলবুলের ভাবনায় ক্রিকেটাররা অবসরের পর যেন ভালো সংগঠক হতে পারেন, কোচ হতে পারেন—এসব ব্যাপারেও উদ্যোগ নিতে চান তিনি। সে প্রসঙ্গ আসতেই বললেন, ‘নান্নু ভাই, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। আকরাম ভাই, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। লিপু ভাই, হাবিবুল বাশার...তারা তো একেকজন কিংবদন্তি। তারা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তারা মাঠের চরিত্র, উইকেটের চরিত্র, ড্রেসিং রুমের চরিত্র-সব জানেন। এই ধরনের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।’
বুলবুল আবার এটাও বিশ্বাস করেন, ‘তবে এটা ঠিক যে, একজন খেলোয়াড় সরাসরি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় না বা ভালো কোচ হয় না। সেই ব্যবস্থাগুলো করব।’
এ সব ব্যাপারে কথা বলতে গিয়ে বুলবুল সামনে নিয়ে এলেন মুশফিক-মাহমুদউল্লাহর কোচ হওয়ার প্রসঙ্গ, ‘সেই লক্ষ্যে আমি বলতে চাই, এখানে বলা উচিত কিনা জানি না... আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে পরিচালিত করব।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে