
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত রাতে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) বিশেষ সম্মান জানিয়েছে মাহমুদউল্লাহকে।
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহর দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছে। পাশাপাশি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরে মন খারাপ বিসিবি সভাপতির ফারুক আহমেদের। বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সকলের জন্যই হৃদয়বিদারক মুহূর্ত। কারণ, প্রায় দুই দশক ধরে মাহমুদউল্লাহ জাতীয় দলের স্তম্ভ হয়ে আছে। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার আত্মনিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানদণ্ড স্থাপন করেছে। সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে সে।’
চার ওয়ানডে সেঞ্চুরির চারটিই মাহমুদউল্লাহ করেছেন আইসিসি ইভেন্টে। যার মধ্যে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এই দু্ই ম্যাচের সেঞ্চুরি বাংলাদেশকে জিতিয়েছে। ফারুকের মতে গুরুত্বপূর্ণ সময়ে ঠান্ডা মাথায় খেলতে পারতেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন। ব্যাটিং কিংবা বোলিং, দলের গুরুত্বপূর্ণ সময়ে সেরাটা দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে তার শান্ত থাকা এবং মাঠের নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে মর্যাদা বেড়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দল ও খেলার প্রতি মাহমুদউল্লাহর অসাধারণ অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতের জন্য তার সাফল্য কামনা করি। তার অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে বলে বিশ্বাস করি।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে