
টানা জয়ের ধারায় ছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। গতকাল দুই দলের এই লড়াইয়ে চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে গেছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় যদিও শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১৯ রানে ফিরে গিয়েছিলেন লিটন দাস (১০)। এরপর ডেভিড মালান ও কাইল মেয়ার্সের প্রতিরোধ। ২৭ বল খেলে দ্বিতীয় উইকেটে তারা ৬১ রানের জুটি গড়েন। ২৫ বলে ৫০ রান করে মায়ার্স আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। এরপর তাওহীদ হৃদয় (১৭) ও মালানও (৩০) আউট হয়ে গেলে চাপের মুখে পড়ে রংপুর। শেষ ৪ ওভারে দরকার ছিল ৪১ রান।
তবে সব চাপ দূর করে দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ। ১৭ তম ওভারে আমের জামালের কাছ থেকে ২০ রান আদায় করেন তারা। মাহমুদউল্লাহ একাই হাঁকান তিনটি চার ও একটি ছয়। পরের ওভারে শরীফুল ইসলামের বলে আউট হওয়ার আগে দুটি চার ও একটি ছয় মারেন খুশদিল। ১২ বলে ২২ রান করেন তিনি। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ১৯ বলে ৩০ রানে।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে চট্টগ্রাম রয়্যালস। দলের এই স্কোরে বড় অবদান অ্যাডাম রসিংটনের; করেছেন ফিফটি।
আগের দুই ম্যাচে চট্টগ্রামের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও রসিংটন টানা দুটি সেঞ্চুরি জুটি গড়েছিলেন। এদিন অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি বিপিএল নিলামে কোটি টাকায় বিক্রি হওয়া নাঈম। তবে ব্যাট হাতে ঠিকই ঔজ্জ্বল্য ছাড়িয়েছেন অ্যাডাম রসিংটন। এদিন ৬টি চার ও ২টি ছয়ে ৪১ বলে ৫৮ রান করেন তিনি। চলতি বিপিএলের এটি তাঁর হ্যাটট্রিক ফিফটি। আগের দুই ম্যাচে ৬০ ও ৭৩ রান করে অপরাজিত থাকেন ইংলিশ এই ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে তিনি ১৬ ওভার পর্যন্ত খেললেও ১৬৯ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। শেষ ৫ ওভারে তারা তুলতে পারে মাত্র ৩৮ রান।
মোস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ নিয়েছেন ২টি করে উইকেট।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
১ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
২ ঘণ্টা আগে