
নরসিংদীতে পাওনা ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, পলাশ উপজেলার খিলপাড়া এলাকায় সপরিবারে বসবাস করে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন ইসমাইল হোসেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, ইসমাইলের কাছে ৫০০ টাকা পেতেন খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৬)। সেই টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল হোসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানার পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মাত্র ৫০০ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলকে হত্যার পর অভিযুক্ত আফজাল পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইসমাইলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজাসহ হামেদুল ইসলাম ও রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁড়ইল ইউনিয়নের তুলারবাউল এলাকায় একটি মাটির দোতলা বাড়ির শোয়ার ঘর থেকে ১০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স ছাড়াই তাদের লোগো ব্যবহারের দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৩৪ মিনিট আগে
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে
৩৮ মিনিট আগে