
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না থাকায় নরসিংদীর মনোহরদীতে পরিচালিত দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের একেএফ ব্রিকস ও চুলা গ্রামের মা ব্রিকসে এই অভিযান পরিচালনা করা হয়।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস এবং মনোহরদী থানা-পুলিশের সদস্যরা।
নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনি ছাড়পত্র ছাড়াই ইট উৎপাদন করায় মা ব্রিকসের মালিককে দেড় লাখ টাকা এবং একেএফ ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আদালতের নির্দেশে এক্সকাভেটর দিয়ে দুই ইটভাটার গোল চিমনি, ইট পোড়ানোর প্রাচীর ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। পাশাপাশি অনুমোদন ছাড়া ইটভাটা চালানো যাবে না—এ মর্মে দুই ভাটামালিককে নির্দেশনা দেওয়া হয়। তাঁরা ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ভাটা না চালানোর মুচলেকাও দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, ‘মনোহরদীতে যেসব ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত হচ্ছে, সেগুলো অবৈধ হিসেবে গণ্য করা হবে। পরিবেশ সংরক্ষণ ও আইন প্রয়োগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৭ মিনিট আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
১৭ মিনিট আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববি
২৪ মিনিট আগে
ঘটনার রাতে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা খেতে যান তাঁর বাবা। এ সময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
২৮ মিনিট আগে