বসন্তকালের মাঝামাঝিতে সোম ও মঙ্গলবার টানা দুই দিন দেশের বিভিন্ন স্থানে অল্প বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে নরসিংদীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়। এ ছাড়া কুমিল্লা ও চট্টগ্রামে হয়েছে সামান্য বৃষ্টি।
তবে আগামী কয়েক দিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ও ৬ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৭ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে।
চার দিন অপেক্ষার পর ৮ মার্চ খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেছে সরকার। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
১৫ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
১ দিন আগে
সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান আবহাওয়াগত অবস্থার কারণে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে....
১ দিন আগে
তীব্র জ্বালানি সংকট, ওষুধের অভাব এবং দিনের পর দিন বিদ্যুৎহীনতার মধ্যে থাকা কিউবায় এক টুকরো স্বস্তির আলো নিয়ে এসেছে দেশটির জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেওয়া চারটি রয়েল বেঙ্গল টাইগার শাবক। এদের মধ্যে একটি অত্যন্ত বিরল প্রজাতির সাদা বাঘ।
২ দিন আগে