প্রাণীসম্পদ

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে
সুন্দরবনে শিকারিদের ফাঁদে আহত হয়ে দীর্ঘ চিকিৎসা নেওয়া একটি বাঘিনী রোববার দুপুরে আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, ৮ কিলোমিটার এলাকায় ২০টি ক্যামেরা বসিয়ে অন্তত এক বছর বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।

‘আমার সাথে পুলিশ নাই, মুরগি আছে’
কুষ্টিয়ার নদীপথে নৌ পুলিশের জন্য থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরে জবাবে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘পুলিশ আমার সঙ্গে নাই, মুরগি আছে।’ এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়...

প্রাণিসম্পদ গবেষণায় কার্পণ্য করবে না সরকার: মন্ত্রী রশিদ
‘উন্নত দেশগুলোতে মহিষের দুধ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের দেশের চরাঞ্চলে তুলনামূলকভাবে কৃষিকাজ কম হয়। সেখানে লবণাক্ত মাটির উপযোগী লবণ-সহিষ্ণু ঘাসের চাষ সম্প্রসারণ করা গেলে মহিষ পালন বিকাশের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তবে ভবিষ্যতে কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি পাবে।’

কুমিরের মুখে কুকুরের ঘটনায় দোষীদের শাস্তির নির্দেশ
বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।












