
অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কর্মকর্তাদের স্বেচ্ছায় তথ্য দিতে বলছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রশিক্ষণে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ফেলোশিপপ্রাপ্ত ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
তথ্য প্রাপ্তি নিয়ে জটিলতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেন, ‘সাংবাদিকদের স্বেচ্ছায় তথ্য দেওয়া উচিত। তাহলে মন্ত্রণালয় সম্পর্কে সবাই অবহিত হবে। এ খাতের প্রবৃদ্ধির জন্য কাজে আসবে। ফলে তথ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এ খাতকে সবাই মিলে সমৃদ্ধ করতে হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গণমুখী মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই মন্ত্রণালয় একটা গণমুখী মন্ত্রণালয়। মাঝে মাঝে আমি ভেবে আনন্দিত হই, মানুষের জন্য কাজ করার উদ্দেশ্য ও মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মানুষের জন্য কাজ করার বড় প্ল্যাটফর্ম। তবে এ খাতকে আরও উন্নত ও আধুনিক নিরাপদ প্রাণিসম্পদ খাতে পরিণত করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
এলডিডিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী বলেন, ‘এলডিডিপি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে পারিবারিক ডেইরি বা প্রাণিসম্পদকে রূপান্তর করে বাণিজ্যিক রূপ দেওয়া। দেশে দুধ, ডিম ও মাংসের বর্তমান অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটানো। আমরা গবাদিপশুর সংখ্যা না বাড়িয়ে দেশে দুধ, মাংসের উৎপাদন বাড়াতে চাই। ফলে এ খাতে টেকসই ও আধুনিক ব্যবস্থাপনা তৈরিতে আমরা কাজ করছি।’
পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।
প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, প্রণব সাহা, সৈয়দ ইশতিয়াক রেজা ও সন্তোষ শর্মা প্রমুখ।

দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিশেষ করে এলএনজি, এলপিজি এবং পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ ক্রুড অয়েলবাহী জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সুসংহত রাখা হচ্ছে।
১৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে ৪২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
১ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বাংলাদেশ পুলিশ যাত্রী ও যাত্রীসেবা প্রদানকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। সংসদের রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজকের পত্রিকার পাঠকদের জন্য পুরো ভাষণ তুলো ধরা হলো:
২ ঘণ্টা আগে