
ইস্পাহানি গ্রুপের শতভাগ রপ্তানিমুখী স্পিনিং মিল পাহাড়তলী টেক্সটাইল্স লিমিটেডের উৎপাদন ইউনিট-২ যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লীড প্লাটিনাম সনদ অর্জন করেছে। আজ রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে সনদটি তুলে দেওয়া হয়।

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাসা খোঁজার কথা বলে একটি ভবনে ঢুকে নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ১০ ভরি স্বর্ণালঙ্কার।

চট্টগ্রামের পাহাড়তলীতে ১০ বছর বয়সী স্কুলছাত্রী হত্যা মামলায় একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করা হয়। ২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিকেল সাড়ে ৫টায় বেতাগীর চম্পাতলী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাসুদকে। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ।