থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ সাইদুর রহমান মাসুম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে এ অস্ত্র লুট হয়। পুলিশ জানায়, ওই যুবক পেশাদার ছিনতাইকারী। থানা থেকে লুট করা অস্ত্র-গুলি নিয়ে ছিনতাই-ডাকাতি করে আসছিলেন ওই যুবক। গতকাল বুধবার (১৮ জুন) গভীর রাতে নগরের পাহাড়তলী থানার রানী রাসমণি ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম পাহাড়তলী এলাকায় বসবাস করেন। অপরাধ জগতে ‘ব্লেড মাসুম’ নামে পরিচিত ওই যুবক একটি পুরোনো ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত মামলারও আসামি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, থানা এলাকার রানী রাসমণিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে পুলিশ সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করছিল। রাত পৌনে ১টার দিকে মাসুম হেঁটে ওই চেকপোস্টের সামনে দিয়ে সাগরিকা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পুলিশ তাঁকে থামতে বলার পর তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তল্লাশি করে তাঁর কাছ থেকে চারটি গুলিভর্তি একটি সেভেন পয়েন্ট সিক্স টু এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে মাসুম অস্ত্র ও গুলিগুলো গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছেন। তিনি লুটের সঙ্গে জড়িত না থাকলেও পরে লুটপাটকারী এক চক্রের কাছ থেকে সেগুলো সংগ্রহ করেন। এর পর থেকে সেগুলো নিজের হেফাজতে রেখে ছিনতাই করে আসছিলেন।

রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত রাতে ১৩৮/১৭ লালবাগ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪০ মিনিট আগে
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১৭০ জনকে আটক করা হয়। এর মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মো. ইকবাল শেখ (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ইকবাল শেখ স্থানীয় ইকলাস শেখের ছেলে এবং নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির
২ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটক ২১ কিশোরকে পরিচয় যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়...
২ ঘণ্টা আগে