
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকালে ঘুন্টিবাজার এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের তিন আরোহী নিহত ও কয়েকজন আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিনকে (৪৬) কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাংবাদিকদের ব্যাপারে সবাই নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। তবে তাঁদের ইতিবাচক দিকও রয়েছে। সংবাদকর্মীরা আমাদের দিকনির্দেশনা দেন। তাঁরা যদি আমাদের ভুলত্রুটিগুলো তুলে না ধরেন, তবে আমরা তা শুধরে নিতে পারব না; বোকার স্বর্গে বাস করব...