
‘সাংবাদিকদের ব্যাপারে সবাই নেগেটিভ সাইডটি তুলে ধরেছেন। পজেটিভ সাইডও আছে। তাঁরা আমাদের গাইড করেন। তাঁরা যদি আমাদের ভুলত্রুটি তুলে না ধরেন, তাহলে তো আমরা শুধরাতে পারব না। বোকার স্বর্গে থাকব।’ কথাগুলো বলেছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
গতকাল রোববার লালমনিরহাটের পাটগ্রামের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। পাটগ্রামের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে জেলার সাংবাদিকদের সংগঠন প্রেসফোর।
হাসান রাজীব প্রধান বলেন, আমার দৃষ্টিতে মনে করব আমি সব ভালো কাজ করছি। কিন্তু সাংবাদিকেরা যখন ত্রুটিটা তুলে ধরবেন, তখন সংশোধন হওয়ার সুযোগ পাব। কোনো নেগেটিভ নিউজ করার আগে একবার হলেও জিজ্ঞেস করার অনুরোধ করেন সংসদ সদস্য।
সেমিনার প্রসঙ্গে হাসান রাজীব প্রধান বলেন, ‘আমি অনেক কিছু নোট করেছি, যেগুলো আগামীতে পথচলায় কাজে লাগবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভৌগলিক অবস্থা। লালমনিরহাট জেলা থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত একটি মাত্র সড়ক। সড়কটির ১০০ কিলোমিটারের মধ্যে ১৭ বার রেলক্রসিং করতে হয়। এই রাস্তাটি আমাদের জন্য বড় সমস্যা, এটির কারণে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হচ্ছে না। এ সড়ক চার লেনে উন্নীত করার চেষ্টা করছি।’
অনুষ্ঠানে এনটিভির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ উপজেলার সরকারি ও বেসরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা, ব্যবসায়ী সংগঠন, এনজিও, সুশীল সমাজ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নিয়ে এই অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় তাঁদের মতামত উপস্থাপন করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৫ মিনিট আগেকক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
৮ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
৯ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
১৩ মিনিট আগে