Ajker Patrika

পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার চুইঝাল জব্দ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৮
পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার চুইঝাল জব্দ
জব্দ করা চুইঝাল। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল জব্দ করেছে বিজিবি। এসব চুইঝালের বাজারমূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় সীমান্তে অভিযান চালিয়ে এসব চুইঝাল জব্দ করা হয়।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, সীমান্তের প্রধান পিলার ৮০২-এর ১৭ নম্বর উপপিলারের কাছে পাটগ্রাম উপজেলা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী এলাকা। ভোরে ওই সীমান্ত দিয়ে চুইঝাল বাংলাদেশে আনার সময় পাটগ্রামের কুচলিবাড়ী ক্যাম্পের টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানে জড়িত অজ্ঞাত ব্যক্তিরা চুইঝালগুলো ফেলে পালিয়ে যান। পরে বিজিবি তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চুইঝালগুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এ এফ এম জুলকার নাঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তসীমান্ত অপরাধ রোধে বিজিবির তৎপরতা ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত