পরিবেশ অধিদপ্তর

অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকা নিয়ে ভাঙন থেকে রক্ষার ব্যবস্থা করতেন অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম।

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ গুলশান-বাড্ডা এলাকায়
শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয়। দূষণ বেড়েছে অতিমাত্রায়। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস।

‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা। এসব ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ড্রাম চিমনি ও নিষিদ্ধ চিমনি ব্যবহার করে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে চলছে কার্যক্রম। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাটার মালিকে

ইট পোড়াতে কাঠের ব্যবহার, পাবনায় ৫ ভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা
পাবনায় অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় এসব ইটভাটায় যৌথ অভিযান চালায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তর।












